শুধু প্রহর গুনি ( My Poem)
সত্য গোপাল দে
পৃথিবীর বুকে আজ –
ভয়ঙ্কর ক্ষত,
কি করে সারবে এ ক্ষত ?
অনাদি অনন্ত কালের জমা এ বরফ,
হৃদয়য়ের উত্তাপে যেদিন গলবে,
রাগ যেদিন অনুরাগে কথা বলে উঠবে,
সেদিন সারবে এ ক্ষত ।
আমি শুধু প্রহর গুনি,
সময়ের অপেক্ষায় ।
কেউ বলে দূর অস্ত সে সময়,
আমি জানি সময় একদিন আসবে,
ভোরের পাখির শীষে
সে সময় কথা বলে উঠবে ।
(শারদীয়া মাতৃবানী (
১৪১৬) তে প্রকাশিত

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home